প্রকাশিত: Sat, Jun 17, 2023 8:40 PM আপডেট: Tue, Apr 28, 2026 12:58 PM
সাংবাদিক নাদিম হত্যার বিচার দলীয় পরিচয়ের কারণে প্রভাবিত হবে না: ওবায়দুল কাদের
সালেহ্ বিপ্লব: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। আইনগত ব্যবস্থা নেওয়া হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার প্রয়োজন হয় না। সূত্র: বাসস, বাংলা ট্রিবিউন
শনিবার দুপুরে টঙ্গীতে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।
এই হত্যাকাণ্ডে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে কি না? এই প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, চেয়ারম্যান জড়িত হলে তার বিচার হবে। তাকে শাস্তির আওতায় আনা হবে। এখন পর্যন্ত আমরা কাউকে রেহাই দেইনি।
তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতকে জেলে ঢুকিয়ে দিলে দলীয়ভাবে কী প্রবলেম? দলীয়ভাবে আমি তাকে বরখাস্ত করলাম, অব্যাহতি দিলাম। তাতে সাংবাদিকের কী লাভ হবে, এটা কি হত্যার বিচার হলো? হত্যার বিচার হবে প্রশাসনিক ব্যবস্থার মধ্যে।
তিনি বলেন, যদি দলীয় কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়, যদি তার বিরুদ্ধে চার্জশিট গঠন হয়, তবে আওয়ামী লীগে তার পদ থাকবে না।
গত বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলা হয়। পরদিন বেলা ১১টার দিকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়